Headlines

Blog

মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে সুসজ্জিত “একতা পদযাত্রা”

আগরতলায় সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উদযাপনমুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে সুসজ্জিত “একতা পদযাত্রা” আগরতলা, ১০ নভেম্বরঃদেশের প্রথম উপ-প্রধানমন্ত্রী ও ‘লৌহপুরুষ’ সর্দার বল্লভভাই প্যাটেলজীর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ রাজধানী আগরতলায় অনুষ্ঠিত হলো এক অনন্য “একতা পদযাত্রা”।রাজধানীর ঐতিহাসিক উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণ থেকে মুখ্যমন্ত্রী প্রফেসর (ড.) মানিক সাহা পদযাত্রার শুভ সূচনা করেন। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি…

Read Full News

দিল্লির মারাত্মক দূষণের বিরুদ্ধে প্রতিবাদে গ্রেপ্তার ছাত্রনেতারা ও নাগরিকেরা, ইন্ডিয়া গেট থেকে আটক শতাধিক!

দিল্লির আকাশে বিষাক্ত ধোঁয়া ও শ্বাসরুদ্ধকর দূষণের বিরুদ্ধে সরব হতে গিয়ে আজ ইন্ডিয়া গেট থেকে আটক হলেন শতাধিক আন্দোলনকারী। আটক হওয়াদের মধ্যে রয়েছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (JNUSU) সভাপতি অদিতি, সহ-সভাপতি গোপিকা, সাধারণ সম্পাদক সুনীল যাদব, যুগ্ম সম্পাদক দানিশ, এবং AISA (অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন)-এর একাধিক কর্মীসহ সাধারণ নাগরিকরা।আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, পুলিশ তাদের “নৃশংসভাবে…

Read Full News

তেলিয়ামুড়া সাপের ছোবল

আঠারোমুড়া পাহাড়ের পাদদেশে সাপের ছোবলে আহত জনজাতি নারী, প্রাণে রক্ষা চিকিৎসকদের তৎপরতায়তেলিয়ামুড়া প্রতিনিধি, ০৯ নভেম্বর:বিকেলের নিস্তব্ধতা ভেঙে আতঙ্ক ছড়াল তেলিয়ামুড়া মহকুমার আঠারোমুড়া পাহাড়ের পাদদেশে।মুঙ্গিয়াকামি ব্লকের ৪৩ মাইল এলাকার বাসিন্দা পততি রিয়াং, প্রতিদিনের মতো বিকেলে শাকসবজি সংগ্রহ করতে গিয়েছিলেন জঙ্গলে। কিন্তু হঠাৎই বিষধর সাপের ছোবলে আক্রান্ত হন তিনি।চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ছুটে এসে পততি রিয়াংকে উদ্ধার…

Read Full News

পারিবারিক কলহে ফাঁসিতে আত্মঘাতী খোয়াইয়ের ৫০ ঊর্ধ্ব গৃহবধূ

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ০৯ নভেম্বর:আবারও পারিবারিক কলহের জেরে ঘটলো মর্মান্তিক আত্মহত্যা। খোয়াই থানার অন্তর্গত লালছড়া রায় পাড়া এলাকায় এক ৫০ ঊর্ধ্ব গৃহবধূ ফাঁসিতে আত্মঘাতী হয়েছেন। মৃতার নাম শিল্পী রায় (৫৬)।ঘটনার বিবরণ অনুযায়ী জানা গেছে, রবিবার সকালে মৃতার স্বামী সুনীল রায় খোয়াই সুভাষপার্ক বাজারে মাছ কিনতে যান। বাড়ি ফিরে তিনি দেখতে পান, ঘরের ভেতরে তাঁর স্ত্রী…

Read Full News

মানিক সাহা জিবি হাসপাতাল ভিজিট

অসুস্থ পাঞ্চালী ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী মানিক সাহা। ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা আজ আগরতলার জিবি হাসপাতালে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের সহধর্মিণী পাঞ্চালী ভট্টাচার্যের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশ দেন। হাসপাতালে পৌঁছে মুখ্যমন্ত্রী শ্রীমতী পাঞ্চালী ভট্টাচার্যর সঙ্গে কথা বলেন এবং তাঁর শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজখবর নেন। পাশাপাশি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে…

Read Full News

“বন্দেমাতারম্” সংগীতের ১৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে মহাকরণে সাংবাদিক সম্মেলন

আগরতলা, ৫ নভেম্বর ২০২৫, বুধবার:“বন্দেমাতারম্” সংগীতের ১৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আজ মহাকরণে অনুষ্ঠিত হলো এক সাংবাদিক সম্মেলন। উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী।মন্ত্রী জানান, “বন্দেমাতারম্” শুধু একটি সংগীত নয়, এটি ভারতের স্বাধীনতা আন্দোলনের আত্মা ও অনুপ্রেরণা। এই মহান সংগীতের ১৫০ বছর পূর্তি উপলক্ষে রাজ্যজুড়ে বছরব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা…

Read Full News

শুরু হয়ে গেছে বিহারের প্রথম দফার নির্বাচন!

তারিখ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫বিহারের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে আজ সকাল থেকেই। মোট ১৮টি জেলা জুড়ে ১২১টি বিধানসভা আসনে চলছে ভোটগ্রহণ। প্রায় ৩.৭৫ কোটি ভোটার আজ ভোটাধিকার প্রয়োগ করছেন।নির্বাচনের এই পর্বে মোট ১,৩১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে আজকের এই ভোটকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।🔹 প্রধান প্রতিদ্বন্দ্বী জোট:👉…

Read Full News

কদমতলা ও দক্ষিণ সোনাইছড়িতে দলবদল, তৃণমূলে যোগ ৩৫ কর্মীর

৪ নভেম্বর: আজ অর্থাৎ মঙ্গলবার কদমতলা ও দক্ষিণ সোনাইছড়ি অঞ্চল থেকে BJP ও CPI(M)-এর মোট ৩৫ জন সক্রিয় সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। নবাগত দলত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি শান্তনু সাহা।এই প্রসঙ্গে শান্তনু সাহা বলেন, “আগামীদিনে মানুষের সমস্যা সমাধানে তৃণমূল কংগ্রেস আরও সক্রিয় ভূমিকা নেবে।”

Read Full News

“কলকাতা থেকে ধৃত, এখন আগরতলায়—এসকফ কাণ্ডে অরুণ ঘোষ পুলিশের জালে”

জিরানীয়া রেল ইয়ার্ডে প্রায় ১০ কোটির এসকফ উদ্ধারের ঘটনায় মঙ্গলবার কলকাতা থেকে ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা গ্রেপ্তার করে আনলেন ঘোষ লজিস্টিকসের মালিক অরুণ কুমার ঘোষকে। ডিএসপি বেনঞ্জাম দেওয়ান ও ইন্সপেক্টর রাজীব সাহার নেতৃত্বে পুলিশের একটি দল মঙ্গলবার দুপুর প্রায় ১টা নাগাদ এসকফ কাণ্ডের মূল অভিযুক্ত অরুণ কুমার ঘোষকে আগরতলায় নিয়ে আসে।বর্তমানে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা…

Read Full News

“সাংবাদিকরা সমাজের দর্পণ” — মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা

আগরতলা, মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫):সমাজের পরিবর্তনের পথপ্রদর্শক সাংবাদিকরাই — এমন মন্তব্য করে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাঁদের দায়িত্বশীলতা ও সততা গণতন্ত্রের ভিত্তিকে আরও শক্তিশালী করে।”মুখ্যমন্ত্রী মঙ্গলবার আগরতলায় প্রিন্ট, ইলেকট্রনিক, ওয়েব ও ফটো সাংবাদিকদের জন্য আয়োজিত বিশেষ মিডিয়া কর্মশালা ও ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশ নেন। তিনি বলেন, “বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে সংবাদ মাধ্যমের ভূমিকা…

Read Full News