PRIME 24 TRIPURA

সত্যের পাশে, সবার আগে

ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংকের নীট মুনাফা বৃদ্ধি ১০০ শতাংশ, প্রথমবার রাজ্য সরকারকে ডিভিডেন্ড প্রদান

আগরতলা পোস্ট অফিস চৌমুহনীস্থিত ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ব্যাংকের চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর,

আগরতলা, ২৭ জুন ২০২৬:আগরতলা পোস্ট অফিস চৌমুহনীস্থিত ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংকের প্রধান কার্যালয়ে শনিবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে ব্যাংকের ২০২৫-২৬ অর্থবর্ষের আর্থিক সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।ব্যাংক কর্তৃপক্ষ জানায়, চলতি অর্থবছরে ব্যাংকের নীট মুনাফা ১০০ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭৮.০৮ কোটি টাকায় পৌঁছেছে। পাশাপাশি মোট মুনাফা বেড়ে ১৬৬.০৮ কোটি টাকায় দাঁড়িয়েছে। ব্যাংকের মোট ব্যবসার পরিমাণও বৃদ্ধি পেয়ে ৬,৯৫০.৯২ কোটি টাকায় পৌঁছেছে। এর মধ্যে আমানতের পরিমাণ ৪,১৮৭.৫১ কোটি টাকা এবং ঋণ বিতরণের পরিমাণ ২,৭৬৩.৪১ কোটি টাকা।সাংবাদিক সম্মেলনে জানানো হয়, গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে কৃষি ও সমবায় খাতে ঋণ বিতরণ অব্যাহত রয়েছে। একই সঙ্গে ব্যাংকের ডিজিটাল পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন এলাকায় মাইক্রো এটিএম পরিষেবা চালু করা হয়েছে। বর্তমানে মোবাইল ব্যাংকিং, ই-কেওয়াইসি, আধারভিত্তিক পেমেন্ট সিস্টেমসহ একাধিক আধুনিক পরিষেবা গ্রাহকদের জন্য উপলব্ধ রয়েছে।এদিন ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভায় রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, সমবায় দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক এবং ব্যাংকের শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন। সভায় প্রথমবারের মতো রাজ্য সরকারের হাতে ১৬ লক্ষ ৮৩ হাজার ৬০ টাকার ডিভিডেন্ডের চেক তুলে দেয় ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংক, যা ব্যাংকের ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।