
আগরতলা, মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫):সমাজের পরিবর্তনের পথপ্রদর্শক সাংবাদিকরাই — এমন মন্তব্য করে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাঁদের দায়িত্বশীলতা ও সততা গণতন্ত্রের ভিত্তিকে আরও শক্তিশালী করে।”মুখ্যমন্ত্রী মঙ্গলবার আগরতলায় প্রিন্ট, ইলেকট্রনিক, ওয়েব ও ফটো সাংবাদিকদের জন্য আয়োজিত বিশেষ মিডিয়া কর্মশালা ও ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশ নেন।

তিনি বলেন, “বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে সংবাদ মাধ্যমের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণমূলক উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়।”অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক, বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধি এবং ত্রিপুরার প্রবীণ সাংবাদিকবৃন্দ

More Stories
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বামফ্রন্ট, বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখবেন নেতৃত্ব
আগস্টের মধ্যেই শেষ হতে পারে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণকাজ, আশাবাদী টিসিএ
দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহা