দিল্লির আকাশে বিষাক্ত ধোঁয়া ও শ্বাসরুদ্ধকর দূষণের বিরুদ্ধে সরব হতে গিয়ে আজ ইন্ডিয়া গেট থেকে আটক হলেন শতাধিক আন্দোলনকারী। আটক হওয়াদের মধ্যে রয়েছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (JNUSU) সভাপতি অদিতি, সহ-সভাপতি গোপিকা, সাধারণ সম্পাদক সুনীল যাদব, যুগ্ম সম্পাদক দানিশ, এবং AISA (অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন)-এর একাধিক কর্মীসহ সাধারণ নাগরিকরা।আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, পুলিশ তাদের “নৃশংসভাবে দমন” করেছে এবং কোনও পূর্বঘোষণা ছাড়াই জোরপূর্বক আটক করেছে।> “আমরা এখন পুলিশের বাসে আছি, কিন্তু আমাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে কেউ জানায়নি,” — এমন বার্তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে AISA JNU।

প্রতিবাদকারীরা রাজধানীর প্রাণকেন্দ্র ইন্ডিয়া গেট-এ জড়ো হয়েছিলেন দিল্লির অসহনীয় দূষণ পরিস্থিতির বিরুদ্ধে আওয়াজ তুলতে এবং সরকারের কাছে তাৎক্ষণিক পদক্ষেপের দাবি জানাতে।এদিকে AISA সংগঠন পুলিশের এই আচরণের নিন্দা জানিয়ে বলেছে, এটি নাগরিকদের গণতান্ত্রিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত।

More Stories
দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহা
সোমবারের বৈঠকে কড়া সিদ্ধান্ত, রাম মন্দির অনুদান মামলার অভিযুক্তদের পক্ষে সওয়াল করবেন না আইনজীবীরা
নয়াদিল্লিতে SUMAN Roadmap 2030 উদ্বোধন, অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা