আসামে ৪.২ মাত্রার ভূমিকম্পের পর আতঙ্কিত মানুষ; বিভিন্ন এলাকায় অনুভূত হয় কম্পন।
গুয়াহাটি, ১১ জুন: আসামে ভূমিকম্পের জোরালো ঝাঁকুনি অনুভূত হয়েছে। জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস)-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.২। কম্পনের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকায় এবং বহু মানুষ বাড়িঘর থেকে বাইরে বেরিয়ে আসেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কম্পন আসামের একাধিক জেলায় অনুভূত হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে।
উত্তর-পূর্ব ভারতের ভূমিকম্পপ্রবণ অঞ্চলে প্রায়ই মাঝারি মাত্রার কম্পন অনুভূত হয়। এদিনের ভূমিকম্পের পরও স্থানীয় প্রশাসন এবং দুর্যোগ মোকাবিলা দপ্তর সতর্ক অবস্থানে রয়েছে।