Headlines

ত্রিপুরা গ্রামীন ব্যাংক (TGB)-এর নতুন লোগোর উদ্বোধন!

ত্রিপুরা গ্রামীন ব্যাংক (TGB)-এর নতুন পরিচিতি লোগো আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা নিজ হাতে নতুন লোগো উন্মোচন করেন। অনুষ্ঠানে ব্যাংকের শীর্ষ কর্তৃপক্ষ, কর্মকর্তারা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নতুন লোগোর মাধ্যমে ব্যাংকের আধুনিকীকরণ, গুণগত সেবা প্রদান ও গ্রাহকদের সাথে আরও ঘনিষ্ঠ যোগাযোগের বার্তা তুলে ধরা হয়।

Read Full News

কৈলাসহরে বন্দুকসহ ৪ যুবক আটক, গণধোলাই — তদন্তে পুলিশ

কৈলাসহরে বন্দুকসহ ৪ যুবক আটক, গণধোলাই — তদন্তে পুলিশপ্রতিনিধি, কৈলাসহর:কৈলাসহরের তিলকপুর এলাকায় রবিবার রাতে চাঞ্চল্য ছড়ায়, যখন স্থানীয় বাসিন্দারা চার যুবকের হাতে আগ্নেয়াস্ত্র দেখতে পেয়ে তাদের আটক করেন। পরে উত্তেজিত জনতা অভিযুক্তদের গণধোলাই দেয় বলে অভিযোগ।আটক চার যুবক হলেন— দিলওয়ার হোসেন, আরসাদ আলী, সুহেল মিয়া ও আসরাফ আলি। ঘটনার খবর পেয়ে প্রথমে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা,…

Read Full News

কৃষ্ণ সাগরের আকাশে মুখোমুখি ব্রিটেন-রাশিয়া! অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়াল RAF বিমান

কৃষ্ণ সাগরের (Black Sea) আন্তর্জাতিক আকাশসীমায় ফের উত্তেজনা তৈরি হয়েছে ব্রিটেন ও রাশিয়ার মধ্যে। সম্প্রতি প্রকাশ্যে আসা এক ভিডিওতে দেখা গেছে, রাশিয়ার Su-35 ও Su-27 যুদ্ধবিমান অত্যন্ত বিপজ্জনকভাবে ব্রিটিশ RAF-এর একটি Rivet Joint গোয়েন্দা বিমানের খুব কাছ দিয়ে উড়ে যাচ্ছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় (MoD)-এর দাবি, ঘটনাটি ঘটে ২০২৬ সালের এপ্রিল মাসে। আর ভিডিও ও ঘটনার…

Read Full News

গুজরাতে নব নিযুক্ত মন্ত্রীরা J.P. Nadda-র সঙ্গে বৈঠকে অংশ নিলেন!

১৭ অক্টোবর:আজ অর্থাৎ শুক্রবার গুজরাট সরকারের নতুন মন্ত্রীরা কেন্দ্রীয় নেতা J.P. Nadda-এর সঙ্গে বৈঠকে মিলিত হন। বৈঠকে রাজ্যের প্রশাসনিক কার্যক্রম, জনসেবা সম্প্রসারণ এবং মন্ত্রিসভার ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্যপাল ও প্রাক্তন আঞ্চলিক সভাপতি ভজুভাই বালা, মুখ্যমন্ত্রী Bhupendra Patel, আঞ্চলিক সভাপতি Jagdish Panchal এবং উপমুখ্যমন্ত্রী Harsh Sanghavi।বৈঠকে মূলত নতুন মন্ত্রিসভার কার্যক্রমের…

Read Full News

“সংস্কৃতি আমাদের গর্ব ও অলঙ্কার” — মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ২ নভেম্বর —“সংস্কৃতি আমাদের গর্ব, আমাদের অলঙ্কার। সংস্কৃতি ছাড়া মানুষের অস্তিত্ব কল্পনাই করা যায় না।” — সেনপাড়ায় আয়োজিত শততম ‘সাপ্তাহিক সংস্কৃতি হাট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ড.) মানিক সাহা।রবিবার বিকেলে পুরাতন আগরতলা ব্লকের সেনপাড়ায় বাংলা সংস্কৃতি কলমের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার নিজস্ব সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ ও ঐতিহ্যমণ্ডিত, যা রাজ্যের…

Read Full News

মৃত রোগীকে চিকিৎসার অভিনয়! আগরতলা ILS হাসপাতালে চিকিৎসা গাফিলতির অভিযোগ, ৪৫ হাজার টাকা আদায়ের চাঞ্চল্য

আগরতলা, প্রতিনিধি:আবারও চিকিৎসায় গাফিলতির অভিযোগে বিতর্কের কেন্দ্রবিন্দুতে আগরতলার বেসরকারি ILS হাসপাতাল। মৃত রোগীকে চিকিৎসার অভিনয় করে টাকা আদায়ের অভিযোগ তুলেছেন মৃতার পরিবার।রবিবার সকালে উত্তর জেলার পেঁচারতলী এলাকা থেকে হার্টজনিত সমস্যা নিয়ে ভর্তি করা হয় ৪০ বছরের অনামিকা মল্লিক সরকারকে। পরিবারের অভিযোগ, মাত্র চার ঘণ্টার চিকিৎসার জন্য ৪৫ হাজার টাকা নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর রোগীর কাছে…

Read Full News

ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন!

ঢাকা: বিকেল ২:৩০টার দিকে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে হঠাৎ করে আগুন লাগে। ঘটনাস্থলে দ্রুত ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যে, আগুনের কারণে ফ্লাইট অপারেশনে কোনো বিঘ্ন ঘটে নি এবং সব ভ্রমণকারী ও মালামালের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তবে আগুনের প্রকৃত কারণ এখনো জানা যায়নি।ফায়ার সার্ভিস সূত্রে জানা…

Read Full News

আগস্টের মধ্যেই শেষ হতে পারে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণকাজ, আশাবাদী টিসিএ

আগরতলার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণকাজ আগামী ৩১ আগস্টের মধ্যেই সম্পূর্ণ করার লক্ষ্যে কাজ চলছে। নির্মাণকাজের অগ্রগতি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিসিএ)-এর কর্মকর্তারা। বুধবার স্টেডিয়াম পরিদর্শনে যান টিসিএ সভাপতি তপন লোধ, সম্পাদক সুব্রত দে, সহ-সভাপতি উপানন্দ দেববর্মা, কোষাধ্যক্ষ বাসুদেব চক্রবর্তীসহ অন্যান্য কর্মকর্তারা। পরিদর্শন শেষে তারা জানান, বর্তমানে দ্রুত গতিতে কাজ এগোচ্ছে এবং নির্ধারিত…

Read Full News

উত্তর জেলায় গজিয়ে ওঠা অবৈধ বিপুল পরিমাণ গাঁজা গাছ ধ্বংস, পুলিশের সাফল্য

চুরাইবাড়ি | ২ নভেম্বর:অসম-ত্রিপুরা সীমান্ত সংলগ্ন উত্তর জেলায় প্রথমবারের মতো বিপুল পরিমাণ অবৈধ গাঁজা গাছ ধ্বংস করল জেলা পুলিশ ও গোয়েন্দা শাখা। রবিবার সকালে গোপন সূত্রের ভিত্তিতে উত্তর জেলার গোয়েন্দা শাখা, মহকুমা পুলিশ আধিকারিক এবং চুরাইবাড়ি থানার যৌথ অভিযানে বালিছড়া এডিসি ভিলেজের ২নং ওয়ার্ডের কাটুয়াছড়া এলাকার গভীর পাহাড়ে অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন প্রায় ৫,০০০…

Read Full News