PRIME 24 TRIPURA

সত্যের পাশে, সবার আগে

তেলিয়ামুড়ায় নেশা বিরোধী অভিযানে পুলিশের বড়সড় সাফল্য! উদ্ধার সাড়ে তিন হাজার ফেন্সিডিল ও এসকফ সিরাপ

তেলিয়ামুড়া প্রতিনিধি:
তেলিয়ামুড়া মহকুমায় নেশা বিরোধী অভিযানে পুলিশের বড়সড় সাফল্য। শনিবার ভোররাতে হদ্রাই এলাকায় গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৩৫০০ বোতল ফেন্সিডিল ও এসকফ সিরাপ বাজেয়াপ্ত করেছে পুলিশ। বাজেয়াপ্ত নেশাদ্রব্যের আনুমানিক বাজারমূল্য দশ লাখ টাকারও বেশি।

অভিযানের নেতৃত্ব দেন মহকুমা পুলিশ আধিকারিক রোহন কৃষাণ, সঙ্গে ছিলেন তেলিয়ামুড়া থানার ওসি জয়ন্ত কুমার দে ও টি.এস.আর ষষ্ঠ বাহিনীর জওয়ানরা।

মহকুমা পুলিশ আধিকারিক রোহন কৃষাণ জানান,

“তদন্ত চলছে। মূল চক্রকে ধরতে আরও পদক্ষেপ নেওয়া হবে।”এই ঘটনার পর সমগ্র তেলিয়ামুড়া মহকুমা জুড়ে নেশা বিরোধী সচেতনতা ও প্রশাসনের তৎপরতা নিয়ে প্রশংসা শুরু হয়েছে।
তবে স্থানীয় মহলের দাবি, বাজেয়াপ্ত পরিমাণটি মূল মজুদের তুলনায় অনেক কম, যা প্রশাসনের তদন্তে নতুন প্রশ্ন তুলেছে।