Headlines

Blog

নয়াদিল্লিতে রেলমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ: ত্রিপুরার রেল ও উন্নয়ন প্রকল্পে অগ্রগতি

১৫ অক্টোবর: আজ অর্থাৎ বুধবার নয়াদিল্লির রেল ভবনে মাননীয় কেন্দ্রীয় রেলমন্ত্রী শ্রী Ashwini Vaishnaw জির সাথে সাক্ষাৎ করেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর Dr.Manik Saha মহোদয়। এই সাক্ষাতে নিম্নোক্ত বিষয়গুলির উপর আলোকপাত করেন তিনি।🚉 আগরতলা-গুয়াহাটির মধ্যে বন্দে ভারত ট্রেনের সূচনা।🛤️ ডাবল ট্র্যাক রেলপথ। 🚃 বৈদ্যুতিক ট্রেন চলাচল। 🚃 দুরপাল্লার ট্রেনগুলিতে নতুন এবং আপগ্রেড করা কোচ সংযুক্তি…

Read Full News

কেরালা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মৃত্যুর ঘটনায় প্রতিবাদে যুব কংগ্রেসের বিক্ষোভ!

আগরতলা, ১৫ অক্টোবর:কেরালায় এক তরুণ সফটওয়্যার ইঞ্জিনিয়ারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় ন্যায়বিচারের দাবিতে সরব হয়েছে যুব কংগ্রেস। এদিন আগরতলায় কংগ্রেস ভবন থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়, যা প্যারাডাইস চৌমুহনী সিটি সেন্টারের সামনে এসে শেষ হয়।মিছিল শেষে যুব কংগ্রেস নেতৃত্বরা ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানান। পরে তারা সড়ক অবরোধ ও কুশপুত্তলিকা…

Read Full News

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

নতুন দিল্লি, ১৫ অক্টোবর:আজ নতুন দিল্লিতে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির সঙ্গে সাক্ষাৎ করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। রাজ্যের সামগ্রিক উন্নয়ন ও বিভিন্ন চলমান প্রকল্প নিয়ে বিশদ আলোচনা হয়। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে রাজ্যের অগ্রগতির চিত্র তুলে ধরেন এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে কেন্দ্রীয় সহযোগিতা কামনা করেন। ২. ব্রু-রিয়াং সম্প্রদায়কে এনএফএসএ প্রকল্পের আওতায় আনার প্রস্তাব: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র…

Read Full News

বিজেপিতে যোগ দিলেন সঙ্গীতশিল্পী মৈথিলী ঠাকুর

জনপ্রিয় সঙ্গীতশিল্পী মৈথিলী ঠাকুর আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে। আজ (১৪ অক্টোবর) নয়াদিল্লিতে দলের সদর দফতরে বিজেপির শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে তিনি পদ্মফুলের পতাকা তুলে নেন।

Read Full News

খোয়াই জেলা হাসপাতালের চিকিৎসক জরায়ুর সিস্ট অপারেশন করলেন সফলতার সঙ্গে!

খোয়াই জেলা হাসপাতালে প্রথমবারের মতো সফলতার সঙ্গে “জরায়ু সিস্ট” এর জটিল অপারেশন সম্পন্ন করল জেলা হাসপাতালের চিকিৎসকরা মিলে। এই জটিল অপারেশন করার ক্ষেত্রে রোগীর পরিবারকে এক টাকাও খরচ করতে হয়নি, এই অপারেশনের পুরো খরচ আয়ুষ্মান কার্ডের মাধ্যমে সম্পন্ন হয়। জেলা হাসপাতালের চিকিৎসকদের এই ধরনের সফলতায় মহকুমার মানুষ দারুন খুশি। উল্লেখ্য, বিগত দিনে এই ধরনের জটিল…

Read Full News

চুরির ৪৮ ঘণ্টার মধ্যেই পূর্ব থানার সাফল্য!

চুরির ৪৮ ঘণ্টার মধ্যেই সাফল্য পূর্ব থানা পুলিশের। বিজয় সংঘ পুকুরপাড়ের পার্থ লস্কর বাড়ি ও রাম ঠাকুর বালিকা বিদ্যালয় থেকে চুরি যাওয়া সামগ্রী ও নগদ টাকা উদ্ধারসহ দুই চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পূর্ব থানা পুলিশ। এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ।

Read Full News

দিল্লিতে জেপি নাড্ডার সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক

দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী তথা বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সাথে দেখা করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তাদের দু’জনের মধ্যে যেসব বিষয়ে আলোচনা হয়েছে সেগুলি নিম্নরূপ- ✅ পিপিপি মডেলে ধলাইয়ের কুলাইতে একটি মেডিকেল কলেজ স্থাপন✅ আগরতলায় একটি টারশিয়ারি অফথালমোলজি হাসপাতাল প্রতিষ্ঠা✅ এজিএমসি এবং জিবিপি হাসপাতালে অঙ্গ প্রতিস্থাপন পরিষেবার জন্য ইমিউনোলজি ল্যাব স্থাপন✅ এজিএমসি’র সুপার স্পেশালিটি…

Read Full News

ধনতেরাস–ধনলক্ষ্মী উপলক্ষে আরণ্যক জুয়েলার্সে বিশেষ অফার

আগরতলা: ধনতেরাস ও ধনলক্ষ্মী উপলক্ষে আগরতলার আরণ্যক জুয়েলার্সে শুরু হয়েছে এক বিশেষ অফার, যা ১৫ অক্টোবর থেকে ২৫ অক্টোবর, ২০২৫ পর্যন্ত চলবে। এই সময়কালজুড়ে রবিবারও শোরুম খোলা থাকবে।আরণ্যক জুয়েলার্সের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অফারে থাকছে বিশেষ ছাড় ও আকর্ষণীয় সুবিধা। প্রতি গ্রাম সোনার গয়নায় মিলছে ৫২৫ টাকা ছাড়, আর হীরের গয়নার মজুরীতে ১০০% ছাড়…

Read Full News