PRIME 24 TRIPURA

সত্যের পাশে, সবার আগে

দিল্লিতে জেপি নাড্ডার সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক

দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী তথা বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সাথে দেখা করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তাদের দু’জনের মধ্যে যেসব বিষয়ে আলোচনা হয়েছে সেগুলি নিম্নরূপ-

✅ পিপিপি মডেলে ধলাইয়ের কুলাইতে একটি মেডিকেল কলেজ স্থাপন✅ আগরতলায় একটি টারশিয়ারি অফথালমোলজি হাসপাতাল প্রতিষ্ঠা✅ এজিএমসি এবং জিবিপি হাসপাতালে অঙ্গ প্রতিস্থাপন পরিষেবার জন্য ইমিউনোলজি ল্যাব স্থাপন✅ এজিএমসি’র সুপার স্পেশালিটি ব্লকে উন্নত চিকিৎসা সরঞ্জামের জন্য তহবিলের জন্য অনুরোধ করা হয়েছে✅ AB PMJAY-এর জন্য অতিরিক্ত তহবিলের জন্য অনুরোধ করা হয়েছে যাতে আটকে থাকা দাবিগুলি নিষ্পত্তি করা যায়