সুপ্রিম কোর্টের নির্দেশে টিটিএএডিসির সঙ্গে একযোগে VC নির্বাচন, ‘বড় জয়’ দাবি প্রদ্যুৎ কিশোর দেববর্মার
সুপ্রিম কোর্টের নির্দেশে টিটিএএডিসি (TTAADC) নির্বাচনের সঙ্গে একযোগে ভিলেজ কমিটি (VC) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। এই সিদ্ধান্তকে ‘বড় জয়’ হিসেবে উল্লেখ করে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানান TIPRA মথার নেতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা।তিনি তাঁর পোস্টে জানান, দীর্ঘ প্রায় ১০ বছর পর ভিলেজ কমিটি স্তরে নির্বাচন হতে চলেছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে। সুপ্রিম কোর্ট রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে, টিটিএএডিসি নির্বাচনের সঙ্গেই VC নির্বাচন সম্পন্ন করতে হবে।

প্রদ্যুৎ কিশোর দেববর্মা এই নির্দেশনাকে জনগণের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তাঁর মতে, স্থানীয় স্তরে নির্বাচনের মাধ্যমে জনগণের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত হবে এবং প্রশাসনিক কাঠামো আরও কার্যকর হবে।এদিকে, রাজনৈতিক মহলে এই সিদ্ধান্তকে ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। নির্বাচন কবে এবং কীভাবে অনুষ্ঠিত হবে, তা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্ট মহল।
বিস্তারিত আপডেট আসছে…….
