ত্রিপুরা সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান।
ত্রিপুরেশ্বরী মা’র পুণ্যভূমি ত্রিপুরায় পৌঁছালেন ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয়ের মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান।কেন্দ্রীয় সরকারের ‘VB-GRAM-G’ আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত নির্বাচিত জনপ্রতিনিধি সম্মেলনে তিনি উপস্থিত হন।

সম্মেলনে রাজ্যের বিভিন্ন স্তরের নির্বাচিত জনপ্রতিনিধিরা অংশ নেন। কেন্দ্রীয় মন্ত্রী তাঁর বক্তব্যে গ্রামীণ উন্নয়ন, কৃষকদের কল্যাণ এবং সংশ্লিষ্ট আইন সম্পর্কে সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।মন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিত্বরা। সফরকে ঘিরে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা।

বিস্তারিত আপডেট আসছে…
More Stories
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বামফ্রন্ট, বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখবেন নেতৃত্ব
আগস্টের মধ্যেই শেষ হতে পারে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণকাজ, আশাবাদী টিসিএ
দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহা