PRIME 24 TRIPURA

সত্যের পাশে, সবার আগে

বিশালগড়ে ইউনিয়ন বাজেট ২০২৬-২৭ নিয়ে আলোচনা সভা, উপস্থিত আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার

বিশালগড়ে ইউনিয়ন বাজেট বিষয়ক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন মেয়র দীপক মজুমদার, উপস্থিত অন্যান্য নেতৃত্ববৃন্দ

বিশালগড়, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: ইউনিয়ন বাজেট ২০২৬-২৭ উপলক্ষে বিশালগড়ে এক সাংবাদিক সম্মেলন ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। তাছাড়াও উপস্থিত ছিলেন সেপাহিজালা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, সেপাহিজালা নর্থ ডিস্ট্রিক্টের সভাপতি বিপ্লব চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক রাজেশ দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দ।সভায় এবারের বাজেটের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা জানান, এই বাজেটে শিক্ষা, প্রযুক্তি, অবকাঠামো উন্নয়ন, শিল্প সম্প্রসারণ ও কর্মসংস্থানের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন স্কুল ও কলেজে আধুনিক ডিজিটাল ল্যাব স্থাপন, উচ্চগতির রেল করিডোর নির্মাণ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে সহায়তা এবং কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ দেশের অর্থনৈতিক অগ্রগতিকে ত্বরান্বিত করবে।

এছাড়াও স্বাস্থ্য পরিষেবা উন্নয়ন, পর্যটন সম্প্রসারণ, দক্ষতা বৃদ্ধি ও কর ব্যবস্থার সরলীকরণের মতো পদক্ষেপ সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করবে বলে আশা প্রকাশ করা হয়। উপস্থিত অতিথিরা জানান, এই বাজেট যুবসমাজকে সামনে রেখে পরিকল্পিত এবং ভবিষ্যতে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবে।