
নিজস্ব প্রতিনিধি, আগরতলা:”আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবস–২০২৫” উপলক্ষে আজ আগরতলা পশ্চিম জেলার উদ্যোগে এক সচেতনতামূলক পদযাত্রা অনুষ্ঠিত হয়।পদযাত্রাটি পশ্চিম ত্রিপুরা জেলার জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টরের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় জেলা কার্যালয়ে এসে শেষ হয়।

মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মধ্যে দুর্যোগ মোকাবিলা ও ঝুঁকি হ্রাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।এদিনের এই পদযাত্রায় উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক ডঃ বিশাল কুমার, সহকারী জেলা শাসক অরূপ দেব, সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারসহ অন্যান্য কর্মকর্তারা।

More Stories
সোমবারের বৈঠকে কড়া সিদ্ধান্ত, রাম মন্দির অনুদান মামলার অভিযুক্তদের পক্ষে সওয়াল করবেন না আইনজীবীরা
নয়াদিল্লিতে SUMAN Roadmap 2030 উদ্বোধন, অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা
ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংকের নীট মুনাফা বৃদ্ধি ১০০ শতাংশ, প্রথমবার রাজ্য সরকারকে ডিভিডেন্ড প্রদান