দাবি তুলে ধরে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন অল ত্রিপুরা অপ্টোমেট্রি অ্যাসোসিয়েশনের সদস্যরা।
আগরতলা, ১৫ ডিসেম্বর:ত্রিপুরা রাজ্যে অ্যালায়েড ও হেলথকেয়ার পেশাজীবীদের দীর্ঘদিনের সমস্যার কথা তুলে ধরে আজ সাংবাদিক সম্মেলন করল All Tripura Optometry Association (ATOA)। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, Tripura State Allied & Healthcare Council (TSAHC) কার্যকরভাবে পুনর্গঠন না হওয়ায় পেশাগত নিবন্ধন, নিয়োগ ও স্বীকৃতির ক্ষেত্রে গুরুতর সমস্যা তৈরি হয়েছে।সংগঠনের দাবি, NCAHP Act, 2021 অনুযায়ী রাজ্যে সক্রিয় কাউন্সিল থাকা বাধ্যতামূলক হলেও ত্রিপুরায় তা এখনও বাস্তবায়িত হয়নি। এর ফলে সরকারি হাসপাতাল, CHC ও PHC-গুলিতে অপ্টোমেট্রিস্টের ঘাটতি দেখা দিয়েছে। চোখের রোগ নির্ণয়, দৃষ্টিশক্তি পরীক্ষা এবং NPCB&VI কর্মসূচির কাজ ব্যাহত হচ্ছে।ATOA আরও জানায়, রাজ্যে পর্যাপ্ত প্রশিক্ষিত অপ্টোমেট্রি গ্র্যাজুয়েট থাকলেও নিয়োগের অভাবে তাঁরা কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন না। অবিলম্বে TSAHC পুনর্গঠন ও সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে অপ্টোমেট্রিস্ট নিয়োগের দাবি জানানো হয়
More Stories
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বামফ্রন্ট, বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখবেন নেতৃত্ব
আগস্টের মধ্যেই শেষ হতে পারে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণকাজ, আশাবাদী টিসিএ
দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহা