Headlines

Blog

প্রতিমা ভৌমিকের সাক্ষাৎ সন্তানহারা পরিবারের সাথে — সানস্ট্রোকে মৃত্যু দ্বিতীয় শ্রেণির ছাত্রী দ্বীপানিতা পাল

এক হৃদয়বিদারক ঘটনা ঘটল আগরতলায়। দ্বিতীয় শ্রেণীর ছাত্রী দ্বীপানিতা পাল মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। মাত্র আট বছরের এই নিষ্পাপ শিশুটি পড়ত শহিদ ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে যোগেন্দ্রনগর–বিদ্যাসাগর এলাকা জুড়ে।দ্বীপানিতার বাবা দেবাশীষ পালের কাছ থেকে জানা যায়, গত ৯ই নভেম্বর স্কুলে একটি অনুষ্ঠানের রিহার্সাল চলাকালীন তীব্র…

Read Full News

এমবিবি কলেজ রোড | ইন্দিরা গান্ধী জন্মবার্ষিকী | বনমালীপুরে দিনব্যাপী কর্মসূচি | দুধ-বিস্কুট বিতরণ | গোপাল চন্দ্র রায়

আগরতলা, ১৯ নভেম্বর: ভারতরত্ন ও প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার বনমালীপুর বিধানসভা কেন্দ্রে দিনব্যাপী একগুচ্ছ সামাজিক ও শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি আয়োজন করলেন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়। তাঁর নেতৃত্বে বনমালীপুর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জাতীয় পতাকা উত্তোলন, প্রতিকৃতিতে মাল্যদান এবং শিশু ও প্রবীণদের মধ্যে দুধ, বিস্কুট ও চকলেট বিতরণ অনুষ্ঠিত হয়।সকাল ৮:৩০ মিনিটে ভল্কান…

Read Full News

ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে গাফিলতি! দ্বিতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু – রোদে দাঁড় করিয়ে প্রোগ্রাম করানোর অভিযোগ

ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে গাফিলতি! দ্বিতীয় শ্রেণির ছাত্রীর মৃত্যু – রোদে দাঁড় করিয়ে প্রোগ্রাম করানোর অভিযোগ ত্রিপুরা, আগরতলা:ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের মারাত্মক গাফিলতির কারণে আবারও প্রশ্নের মুখে স্কুল প্রশাসন। দ্বিতীয় শ্রেণিতে পড়া ছাত্রী দীপান্বিতা পাল (বয়স ৮), বাড়ি যোগেন্দ্রনগর বিদ্যাসাগর এলাকায়। মানবিকতার অভাব ও উদাসীনতার জেরে কেড়ে নেওয়া হল আরেকটি নিষ্পাপ প্রাণ।গত ৯ই…

Read Full News

সিপাহীজলায় সর্ববৃহৎ গাজাবিরোধী অভিযান | এক দিনে ধ্বংস ১২ লক্ষ গাঁজা গাছ

সিপাহীজলা, মঙ্গলবার:মাদকমুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্য নিয়ে সিপাহীজলা জেলা পুলিশ সুপার বিজয় দেববর্মার নেতৃত্বে ইতিহাসের সর্ববৃহৎ গাজাবিরোধী অভিযান পরিচালিত হল মঙ্গলবার। এক দিনে পাঁচটি থানা এলাকার যৌথ অভিযানে ধ্বংস করা হয়েছে প্রায় ১২ লক্ষেরও বেশি গাঁজা গাছ। মোট ৫০০-রও অধিক পুলিশ, TSR এবং কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনীর জওয়ানদের অংশগ্রহণে গড়ে ওঠা এই অভিযানকে সিপাহীজলা জেলা পুলিশ “এ…

Read Full News

খাদ্য ও ক্রেতাস্বার্থ দপ্তরের গুরুত্বপূর্ণ বৈঠকে পৌরহিত্য করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

খাদ্য ও জনসংভরণ ব্যবস্থার উন্নয়নে রোডম্যাপ তৈরি— সচিবালয়ে বৈঠকে মন্ত্রী সুশান্ত চৌধুরীআগরতলা: মঙ্গলবার রাজ্য সচিবালয়ে খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ সংরক্ষণ বিষয়ক দপ্তরের বর্তমান কার্যপদ্ধতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং জনস্বার্থের বিভিন্ন প্রয়োজনীয় ইস্যু নিয়ে এক উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকের নেতৃত্বে ছিলেন ত্রিপুরার মন্ত্রী সুশান্ত চৌধুরী।দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকরা রাজ্যের জনসংভরণ ব্যবস্থা, ন্যায্যমূল্যের দোকানগুলির কার্যকারিতা, জিনিসপত্রের…

Read Full News

গ্রামীণ অর্থনৈতিক শিল্পে ডঃ ইন্দ্রজিৎ দেবনাথের অপরিসীম অবদান

গ্রামীণ অর্থনীতির শিল্পকে আরও মজবুত করার ক্ষেত্রে ডঃ ইন্দ্রজিৎ দেবনাথের ভূমিকা অপরিসীম। সোসাইটি ফর অলটারনেটিভ থিংকিং অ্যান্ড অ্যাকশান–এর সেক্রেটারি হিসেবে দীর্ঘ পঁচিশ বছর ধরে তিনি পোটারি মিশন (মৃৎশিল্প), হানি মিশন (মৌমাছি পালন) এবং কোবলার মিশন (চর্মশিল্প)–এর বিকাশ ও বিস্তারে নিরলস কাজ করে চলেছেন।২০১৪ সালে ওএনজিসি–র সহায়তায় রাণীরগাঁও–এ ২৫ জন মহিলাকে মৌমাছি পালন বিষয়ে প্রশিক্ষণ প্রদান…

Read Full News

কমলপুর সাকাই বাড়ি দুর্ঘটনা | সবজি লরি-তেলের ট্যাংকার সংঘর্ষ | নিহত লরি চালক

কমলপুরের সাকাই বাড়িতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, তেলের ট্যাংকারের সাথে সংঘর্ষে প্রাণ হারালেন লরি চালকসংবাদ প্রতিবেদন:পাঠক সংবাদ, কমলপুর:কমলপুর থানাধীন সাকাই বাড়ি এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। মঙ্গলবার গভীর রাতে সবজি বোঝাই লরি ও তেলের ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন লরি চালক। সংঘর্ষের তীব্রতায় লরিটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়।স্থানীয় সূত্রে জানা যায়, লরি (নিবন্ধন নম্বর…

Read Full News

NH-8 চার লেন সম্প্রসারণ | সচিবালয়ে গুরুত্বপূর্ণ বৈঠক | দ্রুত সমাধানের নির্দেশ সুশান্ত চৌধুরীর

আগরতলা:রাজ্যের সার্বিক উন্নয়ন ও নিরাপদ সড়ক ব্যবস্থার মাধ্যমে অর্থনৈতিক ও পরিবহণ ক্ষেত্রে অগ্রগতি ত্বরান্বিত করতে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার। এই লক্ষ্যকে সামনে রেখে আসাম-আগরতলা জাতীয় সড়ক (NH-8)–এর মজলিশপুর বিধানসভাস্থিত রানীরবাজার অগ্নি নির্বাপক স্টেশন থেকে মাধববাড়ি আন্তঃরাজ্য বাস টার্মিনাস (ISBT) পর্যন্ত অংশের ৪ লেন সম্প্রসারণ ও আধুনিকীকরণের কাজ নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করার ওপর জোর দেওয়া হচ্ছে।…

Read Full News

নুরপুর চৌমুহনী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড! সার্ভিস কর্মীদের প্রাণপণ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা

কৈলাশহর:ত্রিপুরার কৈলাশহর নুরপুর চৌমনী বাজারে আজ দিন দুপুরে ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। হঠাৎ করেই বাজার এলাকার একটি অংশে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে, মুহূর্তের মধ্যে কয়েকটি দোকান সম্পূর্ণরূপে আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে যায়।ঘটনার খবর পেয়ে অগ্নিনির্বাপণ দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখনও পর্যন্ত আগুন লাগার নির্দিষ্ট…

Read Full News

পানিসাগর সড়ক দুর্ঘটনা: সিমেন্ট বোঝাই লরির ধাক্কায় টমটম চুরমার, গুরুতর আহত চালক

পানিসাগর প্রতিনিধি:পানিসাগর থানাধীন উপ্তাখালি বাজারে ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। সিমেন্ট বোঝাই বারো চাক্কার লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি হাই স্পিড টমটমকে সজোরে ধাক্কা দিলে টমটমটি দুমড়ে-মুচড়ে যায়।দুর্ঘটনার ফলে টমটম চালকের একটি হাত ভেঙ্গে যায়। স্থানীয় বাসিন্দারা তৎক্ষণাৎ আহত চালককে উদ্ধার করে উপ্তাখালি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যান।

Read Full News