প্রতিমা ভৌমিকের সাক্ষাৎ সন্তানহারা পরিবারের সাথে — সানস্ট্রোকে মৃত্যু দ্বিতীয় শ্রেণির ছাত্রী দ্বীপানিতা পাল
এক হৃদয়বিদারক ঘটনা ঘটল আগরতলায়। দ্বিতীয় শ্রেণীর ছাত্রী দ্বীপানিতা পাল মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। মাত্র আট বছরের এই নিষ্পাপ শিশুটি পড়ত শহিদ ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে যোগেন্দ্রনগর–বিদ্যাসাগর এলাকা জুড়ে।দ্বীপানিতার বাবা দেবাশীষ পালের কাছ থেকে জানা যায়, গত ৯ই নভেম্বর স্কুলে একটি অনুষ্ঠানের রিহার্সাল চলাকালীন তীব্র…