আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার বাবুল মিঞা ও তার স্ত্রী—সোনামুড়ায় চাঞ্চল্য
সোনামুড়া থানার পুলিশের জালে আটক হলেন শ্রীমন্তপুর এলাকার বাসিন্দা বাবুল মিঞা ও তার স্ত্রী মোরশেদা বেগম। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শ্রীমন্তপুর পঞ্চায়েতের ভোগজুড় এলাকায় তল্লাশি চালায় সোনামুড়া থানার পুলিশ এবং বিএসএফ-এর যৌথ দল। অভিযানের সময় বাবুল মিঞার বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।অভিযানের শুরুতে পুলিশকে বাধা দিয়ে ধস্তাধস্তি শুরু করেন বাবুল মিঞা ও তার স্ত্রী। তবে পুলিশের তৎপরতায় শেষ পর্যন্ত দু’জনকেই আটক করা সম্ভব হয়। উদ্ধার করা আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।ঘটনা তদন্তে নেমেছে সোনামুড়া থানার পুলিশ। অস্ত্রটি কোথা থেকে এল ও এর পেছনে আর কারা জড়িত—তা খতিয়ে দেখা হচ্ছে।
More Stories
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বামফ্রন্ট, বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখবেন নেতৃত্ব
আগস্টের মধ্যেই শেষ হতে পারে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণকাজ, আশাবাদী টিসিএ
দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহা