
রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সংগঠনের অভ্যন্তরীণ টানাপোড়েনের প্রেক্ষিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবার সরাসরি মাঠে নেমেছে। বুধবার প্রদেশ বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক। উপস্থিত ছিলেন দলের রাষ্ট্রীয় মুখপাত্র ও সাংসদ ড. সম্ভবিত পাত্র, প্রদেশ প্রভারী ড. রাজদীপ রায়, প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্য মন্ত্রীসভার সদস্য, বিধায়ক ও প্রদেশের পদাধিকারীরা।

সূত্রের খবর, রাজ্যের সাম্প্রতিক কিছু রাজনৈতিক বিতর্ক এবং সংগঠনের ভেতরের অস্থিরতা নিয়ন্ত্রণে আনতেই এই বৈঠকটি ডাকা হয়েছিল। বৈঠকে আগামী দিনের কর্মসূচি, সংগঠনের ঐক্য ও জনসংযোগ জোরদার করার ওপর বিশেষ জোর দেওয়া হয়।কেন্দ্রীয় নেতৃত্ব স্পষ্ট বার্তা দিয়েছে— “সংগঠনের ভাবমূর্তি ও ঐক্য রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে।”

More Stories
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বামফ্রন্ট, বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখবেন নেতৃত্ব
আগস্টের মধ্যেই শেষ হতে পারে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণকাজ, আশাবাদী টিসিএ
দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহা