প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু কামনায় আয়োজিত পূজা-অর্চনায় উপস্থিত মেয়র দীপক মজুমদার, রবীন্দ্র রাজু, অসীম ভট্টাচার্য, বিপিন দেববর্মা, অমিতাভ ভট্টাচার্য-সহ বিজেপি নেতৃবৃন্দ।
আগরতলা | ১০ জুন, ২০২৬প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের অব্যাহত উন্নয়ন কামনায় আগরতলায় বিশেষ পূজা-অর্চনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদীর দীর্ঘায়ু ও দেশের সমৃদ্ধি কামনায় প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ভারতীয় জনতা পার্টির উত্তর-পূর্বাঞ্চলের আসাম ও ত্রিপুরা রাজ্যের সংগঠনমন্ত্রী রবীন্দ্র রাজু, ত্রিপুরা প্রদেশ বিজেপির সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, ৭ রামনগর বিধানসভার মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য-সহ দলের অন্যান্য নেতা ও কর্মীরা।

এদিন উপস্থিত বক্তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত ১২ বছরে দেশের বিভিন্ন ক্ষেত্রে হওয়া উন্নয়ন, জনকল্যাণমূলক প্রকল্প এবং আত্মনির্ভর ভারত গঠনের উদ্যোগের কথা তুলে ধরেন। পাশাপাশি দেশের সার্বিক অগ্রগতি ও জনগণের কল্যাণে সরকারের কাজ আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।পূজা-অর্চনা শেষে উপস্থিত সকলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য প্রার্থনা করেন।

More Stories
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বামফ্রন্ট, বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখবেন নেতৃত্ব
আগস্টের মধ্যেই শেষ হতে পারে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণকাজ, আশাবাদী টিসিএ
দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহা