Oplus_16908288

বিশালগড়ে “মায়া বেকারি” নামের একটি বেকারি দোকান বন্ধ করে দিল মহকুমা প্রশাসনের আধিকারিকরা। অভিযোগ, দোকানে মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী বিক্রি করা হচ্ছিল গ্রাহকদের কাছে।সূত্রে জানা গেছে, এর আগেও একই অভিযোগে প্রশাসন এই বেকারির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল এবং ১৫ দিনের জন্য দোকান বন্ধ রাখার নির্দেশ দেয়। কিন্তু বেকারি মালিক তাতে সংশোধন না করে পুনরায় একই কাজ চালিয়ে যাচ্ছিলেন।বৃহস্পতিবার ফের অভিযানে নামে মহকুমা প্রশাসন। অভিযান চলাকালীন উদ্ধার হয় মেয়াদোত্তীর্ণ পণ্য এবং প্রয়োজনীয় বৈধ লাইসেন্সও দেখাতে পারেননি দোকান কর্তৃপক্ষ। ফলস্বরূপ, প্রশাসন অনির্দিষ্টকালের জন্য বেকারিটি বন্ধ করে দেয় এবং বেকারি মালিকের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত জানায়।

More Stories
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বামফ্রন্ট, বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখবেন নেতৃত্ব
আগস্টের মধ্যেই শেষ হতে পারে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণকাজ, আশাবাদী টিসিএ
দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহা