সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি ঘিরে নতুন করে আলোচনায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
আগরতলা, ২০ জুন: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেবকে ঘিরে নতুন করে শুরু হয়েছে জোর আলোচনা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি প্রকাশ্যে আসার পর থেকেই বিভিন্ন মহলে দ্বিতীয় বিয়ের জল্পনা ছড়িয়ে পড়েছে।
ভাইরাল হওয়া ওই ছবিতে বিপ্লব কুমার দেবকে এক মহিলার সঙ্গে দেখা যায়। এরপর থেকেই ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের মন্তব্য ও আলোচনা শুরু হয়েছে। অনেকেই দাবি করছেন যে তিনি দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

তবে বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা সামনে আসেনি। বিপ্লব কুমার দেব কিংবা তাঁর ঘনিষ্ঠ মহলের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ফলে ভাইরাল হওয়া ছবিকে কেন্দ্র করে জল্পনা অব্যাহত থাকলেও, দ্বিতীয় বিয়ের বিষয়টি নিয়ে স্পষ্ট তথ্য প্রকাশের অপেক্ষায় রয়েছেন সাধারণ মানুষ ও রাজনৈতিক মহল।
উল্লেখ্য, দ্বিতীয় বিয়ের বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা নিশ্চিত তথ্য সামনে আসেনি।
More Stories
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বামফ্রন্ট, বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখবেন নেতৃত্ব
আগস্টের মধ্যেই শেষ হতে পারে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণকাজ, আশাবাদী টিসিএ
দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহা