
আজ অর্থাৎ রবিবার, আগরতলা টাউন হলে ভারতীয় জনতা পার্টি, প্রদেশ বিজেপি-র উদ্যোগে আয়োজিত বিজয়া শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা মহোদয়।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি ও মাননীয় সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, প্রদেশ প্রভারী ডা. রাজদীপ রায় মহোদয়, আসাম ও ত্রিপুরার সংগঠন মহামন্ত্রী শ্রী রবীন্দ্র রাজু জীসহ অন্যান্য সম্মানিত পদাধিকারীগণ।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ একে অপরকে শুভেচ্ছা জানিয়ে সমাজে সম্প্রীতি, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।বিজয়া শুভেচ্ছা বিনিময়কে কেন্দ্র করে আগরতলা টাউন হল প্রাঙ্গণে বিপুল সংখ্যক দলীয় কর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়।
More Stories
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বামফ্রন্ট, বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখবেন নেতৃত্ব
আগস্টের মধ্যেই শেষ হতে পারে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণকাজ, আশাবাদী টিসিএ
দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহা