হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেতা ধর্মেন্দ্র, বাড়িতেই চলবে চিকিৎসাবলিউডের প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রকে হাসপাতাল থেকে বুধবার সকালে ছাড়া দেওয়া হয়েছে। চিকিৎসকদের মতে, বর্তমানে তাঁর স্বাস্থ্য স্থিতিশীল ও আশঙ্কামুক্ত। তবে পূর্ণ আরোগ্যের জন্য কিছুদিন বাড়িতেই বিশ্রাম ও চিকিৎসা চলবে।গত সপ্তাহে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে ধর্মেন্দ্রকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসা শেষে হাসপাতালের এক চিকিৎসক জানান —> “ধর্মেন্দ্রজির অবস্থা অনেকটা ভালো। এখন থেকে তাঁকে বাড়িতে পর্যবেক্ষণে রাখা হবে।”অভিনেতার পরিবার থেকেও জানানো হয়েছে যে, তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন এবং সবার ভালোবাসা ও প্রার্থনার জন্য কৃতজ্ঞ।
More Stories
দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহা
সোমবারের বৈঠকে কড়া সিদ্ধান্ত, রাম মন্দির অনুদান মামলার অভিযুক্তদের পক্ষে সওয়াল করবেন না আইনজীবীরা
নয়াদিল্লিতে SUMAN Roadmap 2030 উদ্বোধন, অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা