আগরতলায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত যশোদা হাসপাতালের প্রতিনিধি ও বিশেষজ্ঞ চিকিৎসকরা।
আগরতলা | সোমবার, ২২ জুন ২০২৬:উত্তর-পূর্বাঞ্চলের রোগীদের জন্য উন্নত ও বিশ্বমানের চিকিৎসা পরিষেবা আরও সহজলভ্য করার লক্ষ্য নিয়ে আগরতলায় সাংবাদিক সম্মেলনের আয়োজন করল হায়দরাবাদের যশোদা হাসপাতাল। শহরের একটি বেসরকারি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে হাসপাতালের শীর্ষ আধিকারিক ও বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।সাংবাদিক সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আধুনিক চিকিৎসা প্রযুক্তি, দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক দল এবং রোগীবান্ধব পরিষেবার মাধ্যমে যশোদা হাসপাতাল দেশের অন্যতম শীর্ষ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হিসেবে কাজ করে চলেছে। বিশেষ করে কার্ডিওলজি, নিউরোলজি, নেফ্রোলজি, ইউরোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, পালমোনোলজি, অর্থোপেডিক্স, স্পাইন সার্জারি, অনকোলজি ও ক্রিটিক্যাল কেয়ারসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নত চিকিৎসা পরিষেবা প্রদান করা হচ্ছে।অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসকরা জানান, রোবোটিক সার্জারি, মিনিমালি ইনভেসিভ সার্জারি এবং অত্যাধুনিক ডায়াগনস্টিক প্রযুক্তির মাধ্যমে জটিল রোগের সফল চিকিৎসা সম্ভব হচ্ছে। পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চল থেকে চিকিৎসার জন্য হায়দরাবাদে যাওয়া রোগীদের যাতায়াত, চিকিৎসা সংক্রান্ত সমন্বয় এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তা প্রদানের ক্ষেত্রেও হাসপাতাল বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

যশোদা হাসপাতালের কর্পোরেট রিলেশনস বিভাগের ভাইস প্রেসিডেন্ট বি. এন. মাকেশ এবং মার্কেটিং বিভাগের প্রধান সত্যানারায়ণা রেড্ডি ভি. জানান, ত্রিপুরাসহ সমগ্র উত্তর-পূর্বাঞ্চলের মানুষের কাছে উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে হাসপাতাল নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি এবং চিকিৎসক-রোগী সংযোগ কার্যক্রম পরিচালনা করছে।সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ভবিষ্যতে উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তারা জানান, রোগীদের দ্রুত, উন্নত এবং নির্ভরযোগ্য চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে যশোদা হাসপাতাল প্রতিশ্রুতিবদ্ধ।
More Stories
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বামফ্রন্ট, বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখবেন নেতৃত্ব
আগস্টের মধ্যেই শেষ হতে পারে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণকাজ, আশাবাদী টিসিএ
দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহা