৪ বছর পূর্তি উপলক্ষে শর্মিষ্ঠা বর্ধনের উদ্যোগে ১০০ জনকে শীতবস্ত্র বিতরণ, উপস্থিত মেয়র দীপক মজুমদার।
বছর পূর্তিতে ২ নং ওয়ার্ডের কর্পোরেটর শর্মিষ্ঠা বর্ধনের সংবর্ধনা, শীতবস্ত্র পেলেন ১০০ জনআগরতলা পুর নিগমের ২ নং ওয়ার্ডের কর্পোরেটর শ্রীমতি শর্মিষ্ঠা বর্ধনের দায়িত্বভার গ্রহণের ৪ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার নাগরিকদের উপস্থিতিতে এক আন্তরিক পরিবেশের সৃষ্টি হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ও ৭ রামনগর বিধানসভার বিধায়ক দীপক মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের নর্থ জোনের চেয়ারম্যান প্রদীপ চন্দ্র, অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপ্যাল কমিশনার মানিক চাকমা, বড়জলা প্রাক্তন বিধায়ক ডা. দিলীপ কুমার দাস, বড়জলা ইনচার্জ মণ্ডল সভাপতি প্রবাল ভৌমিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এদিন বক্তব্য রাখতে গিয়ে মেয়রিং কাউন্সিলর শর্মিষ্ঠা বর্ধন গত চার বছরে ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন এবং আগামী দিনে আরও উন্নয়নের আশ্বাস দেন। মেয়র দীপক মজুমদার নাগরিক পরিষেবা আরও জোরদার করার কথা উল্লেখ করেন এবং ওয়ার্ডবাসীর সহযোগিতা কামনা করেন।অনুষ্ঠানের অংশ হিসেবে প্রায় ১০০ জন অসহায় ও দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে এলাকার সার্বিক উন্নয়নে সবাই মিলে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
