সাংবাদিক সম্মেলনে AESL-এর আধিকারিকরা MoU-এর বিস্তারিত তুলে ধরছেন; উপস্থিত ছিলেন Ananda Rana, Shukdeo Prajapati ও Varun Soni
আগরতলা, ১৭ মার্চ ২০২৬: প্রতিরক্ষা বাহিনীর সদস্য ও তাঁদের পরিবারের জন্য এক গুরুত্বপূর্ণ শিক্ষা উদ্যোগের ঘোষণা করল Aakash Educational Services Limited (AESL)। এদিন আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংস্থার পক্ষ থেকে জানানো হয়, Border Security Force (BSF) এবং ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করা হয়েছে, যার মাধ্যমে জওয়ান ও তাঁদের পরিবারের জন্য বিশেষ শিক্ষা সহায়তা প্রদান করা হবে।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন Ananda Rana (Regional Growth & Sales Head, AESL), Shukdeo Prajapati (Academic Head, Aakash Agartala Centre) এবং Varun Soni (Head-PR & Communications, AESL)। তাঁরা এই উদ্যোগের বিভিন্ন দিক বিস্তারিতভাবে সাংবাদিকদের সামনে তুলে ধরেন।তাঁরা জানান, এই কর্মসূচির আওতায় কর্মরত জওয়ান, অবসরপ্রাপ্ত সদস্য, বীর পুরস্কারপ্রাপ্ত সেনা এবং শহীদদের পরিবারের সন্তানদের জন্য দেশের বিভিন্ন AESL সেন্টারে বিশেষ কোচিং ও স্কলারশিপ সুবিধা প্রদান করা হবে।

বিশেষভাবে NEET ও JEE-এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য উন্নতমানের কোচিং দেওয়া হবে। AESL জানায়, শিক্ষার্থীদের জন্য টিউশন ফিতে ২০% থেকে শুরু করে ১০০% পর্যন্ত ছাড় দেওয়া হবে এবং মেধার ভিত্তিতে অতিরিক্ত স্কলারশিপের ব্যবস্থাও থাকবে।সাংবাদিক সম্মেলনে আরও জানানো হয়, শহীদ জওয়ানদের সন্তানদের ক্ষেত্রে টিউশন ফি ও অন্যান্য একাডেমিক খরচে সম্পূর্ণ ছাড় দেওয়া হবে। শুধুমাত্র নামমাত্র রেজিস্ট্রেশন ফি প্রযোজ্য হতে পারে।এছাড়াও, AESL সারা দেশে জাতীয় স্তরের ট্যালেন্ট আইডেন্টিফিকেশন পরীক্ষা আয়োজন করবে, যার মাধ্যমে যোগ্য ছাত্রছাত্রীদের নির্বাচন করা হবে। এই পরীক্ষাগুলি বিভিন্ন স্কুল ক্যাম্পাস এবং AESL-এর সেন্টারগুলিতে অনুষ্ঠিত হবে, যাতে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা সহজেই অংশগ্রহণ করতে পারে।AESL-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হল প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের পরিবারের পাশে দাঁড়ানো এবং তাঁদের সন্তানদের উন্নত শিক্ষার সুযোগ করে দেওয়া। সংশ্লিষ্ট মহলের মতে, এই উদ্যোগ শিক্ষাক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে এবং প্রতিরক্ষা কর্মীদের পরিবারের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করবে।
