‘রত্নমেলা–২০২৬’ উপলক্ষে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন Radhakrishna Jewellery Retail Pvt. Ltd. কর্তৃপক্ষ, Agartala।
৮ মার্চ, আগরতলা: আগরতলায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ‘রত্নমেলা–২০২৬’-এর ঘোষণা করল Radhakrishna Jewellery Retail Pvt. Ltd.। শনিবার বিকাল ৪টায় সংস্থার আগরতলা শোরুমের প্রথম তলায় আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে আসন্ন রত্নমেলা এবং বিশেষ গহনা উৎসব সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১০ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত বিশেষ গহনা উৎসবের আয়োজন করা হবে। এই সময়ে রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত খ্যাতনামা জ্যোতিষীরা উপস্থিত থেকে গ্রাহকদের জ্যোতিষ সংক্রান্ত পরামর্শ দেবেন। প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে।
উৎসব উপলক্ষে গ্রাহকদের জন্য একাধিক আকর্ষণীয় অফারেরও ঘোষণা করা হয়েছে। গহনার মেকিং চার্জে ১০ শতাংশ পর্যন্ত ছাড়, জ্যোতিষ নির্ধারিত গহনার মূল্যে ১২ শতাংশ ছাড় এবং জ্যোতিষ পরামর্শ ফিতে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে বলে জানানো হয়েছে।
এছাড়াও পুরনো গহনা ইন-হাউস জেমোলজিস্টের মাধ্যমে বিনামূল্যে পরীক্ষা করার সুবিধা থাকবে। পুরনো গহনা বদলে নতুন গহনা কেনার ক্ষেত্রেও বিশেষ বিনিময় মূল্য পাওয়ার সুযোগ রাখা হয়েছে।
সংস্থার তরফে আরও জানানো হয়েছে, আগরতলা ছাড়াও ধর্মনগর, বিলোনিয়া এবং উদয়পুরে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলারির শোরুমগুলোতেও এই বিশেষ অফার চলবে। জ্যোতিষ সংক্রান্ত পরামর্শ গ্রহণের জন্য গ্রাহকদের আগাম বুকিং করার অনুরোধ জানানো হয়েছে।
