সাংবাদিক সম্মেলনে ‘বিবাহ স্বর্ণ উৎসব ২০২৬’-এর শুভ সূচনা ঘোষণা করছেন স্বর্ণকল জুয়েলার্সের কর্তৃপক্ষ ও অতিথিবৃন্দ।
আগরতলা, ২০ জানুয়ারি ২০২৬:আগরতলায় আজ এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ‘বিবাহ স্বর্ণ উৎসব ২০২৬’-এর শুভ সূচনা করল ত্রিপুরার অন্যতম বিশ্বস্ত ও সুপ্রতিষ্ঠিত গয়নার ব্র্যান্ড স্বর্ণকল জুয়েলার্স। আগামী ১৯ জানুয়ারি ২০২৬ থেকে শুরু হওয়া এই বিশেষ উৎসব চলবে সমগ্র বিবাহ মৌসুম জুড়ে।দীর্ঘদিনের বিশ্বাস, বিশ্বস্ততা ও উৎকৃষ্ট কারিগরির মাধ্যমে স্বর্ণকল জুয়েলার্স ত্রিপুরার গয়নার বাজারে নিজস্ব একটি বিশেষ পরিচিতি গড়ে তুলেছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ব্র্যান্ড গ্রাহকদের জীবনের বিশেষ মুহূর্তকে আরও স্মরণীয় করে তুলছে।সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে স্বর্ণকল জুয়েলার্সের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শ্রী গোপাল চন্দ্র নাগ বলেন, বিবাহ জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা এবং সেই বিশেষ মুহূর্তকে আরও স্মরণীয় করে তোলাই এই উৎসবের মূল উদ্দেশ্য। তিনি রাজ্যের মানুষের সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বর্ণকল জুয়েলার্সের মেল ফেস শ্রী আকাশ জামাতিয়া। তিনি জানান, স্বর্ণকল জুয়েলার্সের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি গর্বিত এবং এই সহযোগিতা তাঁর কেরিয়ারে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।এছাড়াও উপস্থিত ছিলেন উদয়ন ট্রাভেলসের স্বত্বাধিকারী শ্রী সৌরভ পাল, যিনি এই উৎসবের অফিসিয়াল ট্রাভেল পার্টনার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জানান, এই উৎসবের মাধ্যমে ত্রিপুরার কাপল ট্রিপ এবং কাশ্মীরের ফ্যামিলি ট্রিপ বিজয়ীদের জন্য এটি হবে একটি সম্পূর্ণ নিরাপদ ও আজীবন স্মরণীয় অভিজ্ঞতা।স্বর্ণকল জুয়েলার্সের ব্র্যান্ড ম্যানেজার শ্রী সৌরভ চক্রবর্তী সাংবাদিকদের সামনে বিবাহ স্বর্ণ উৎসব ২০২৬-এর বিভিন্ন অফার ও সুবিধার বিস্তারিত বিবরণ তুলে ধরেন।বিবাহ স্বর্ণ উৎসব ২০২৬-এর বিশেষ আকর্ষণসমূহ:বিবাহের গয়না কেনায় জিতে নেওয়ার সুযোগ বিদেশ ভ্রমণের কাপল ট্রিপলাকি ড্র-এ জিতুন কাশ্মীরের ২টি ফ্যামিলি ট্রিপসোনার গয়নার মেকিং চার্জে সর্বোচ্চ ২৫% ছাড়ডায়মন্ড গয়নার মেকিং চার্জে ১০০% ছাড়ডায়মন্ড গয়না ক্রয়ে ৫ জোড়া ডায়মন্ড কানের দুল জেতার সুযোগপ্রতিটি ক্রয়ে নিশ্চিত উপহারপুরনো সোনা বদলে সম্পূর্ণ মূল্যবান নতুন গয়না কেনার বিশেষ সুযোগ
