
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নদীয়া (উত্তর) সাংগঠনিক জেলার অন্তর্গত কৃষ্ণনগর (উত্তর) বিধানসভায় নির্বাচনী প্রচারে অংশ নিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। প্রচার কর্মসূচিতে উপস্থিত হলে জেলা সভাপতি সহ ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের কার্যকর্তারা তাঁকে আন্তরিকভাবে স্বাগত জানান।এদিন প্রচার চলাকালীন সাংগঠনিক প্রস্তুতি, বুথ স্তরের কর্মসূচি এবং আসন্ন নির্বাচনের কৌশল নিয়ে আলোচনা হয়। কার্যকর্তাদের ব্যাপক উৎসাহ ও সক্রিয় অংশগ্রহণে চাঙ্গা হয়ে ওঠে দলীয় শিবির। সাংসদ রাজীব ভট্টাচার্য কার্যকর্তাদের সঙ্গে মতবিনিময় করে সংগঠিতভাবে নির্বাচনী লড়াইয়ে নামার আহ্বান জানান।দলীয় সূত্রে জানা গেছে, কৃষ্ণনগর (উত্তর) বিধানসভায় বিজেপির সাংগঠনিক ভিত ক্রমশ আরও মজবুত হচ্ছে। কার্যকর্তাদের এই ঐক্য ও সমর্থন আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত করার সংকল্পকে আরও দৃঢ় করেছে বলে দাবি দলীয় নেতৃত্বের।
