আগরতলার শহীদ ভগৎ সিং যুব আবাসে বিজেপির কৌশলগত বৈঠকে উপস্থিত কেন্দ্রীয় নেতা, মুখ্যমন্ত্রী ও রাজ্য নেতৃত্ব।
২১ মার্চ ২০২৬,আগরতলা: আসন্ন এডিসি নির্বাচন এবং ৫৬ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের উদ্যোগে আগরতলার শহীদ ভগৎ সিং যুব আবাসে এক গুরুত্বপূর্ণ কৌশলগত বৈঠকের আয়োজন করা হয়।
এই বৈঠকে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তারুণ চুঘ, রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা, প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এবং প্রাক্তন রাষ্ট্রীয় সম্পাদক বিনোদ সোনকার।

সভায় মূলত দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, বুথ স্তর পর্যন্ত কার্যক্রম জোরদার করা এবং আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেতৃত্বের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয় যে, প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সাধারণ মানুষের সঙ্গে আরও নিবিড় যোগাযোগ স্থাপন করতে হবে।বিশেষ করে এডিসি নির্বাচন ও ধর্মনগর উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে বিভিন্ন কৌশল নির্ধারণ করা হয়। নির্বাচনে ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে দলীয় কর্মীদের সক্রিয় ভূমিকা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।নেতৃবৃন্দ জানান, উন্নয়নমূলক কাজ এবং জনমুখী প্রকল্পগুলিকে সামনে রেখে মানুষের কাছে পৌঁছনোই হবে দলের মূল লক্ষ্য। পাশাপাশি বিরোধীদের সমালোচনারও জবাব দিতে প্রস্তুত থাকার কথা উল্লেখ করা হয়।

রাজনৈতিক মহলের মতে, আসন্ন নির্বাচনের আগে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই বৈঠকের মাধ্যমে দল তাদের সাংগঠনিক প্রস্তুতি আরও জোরদার করতে চাইছে এবং নির্বাচনী ময়দানে শক্ত অবস্থান গড়ে তুলতে উদ্যোগী হয়েছে।

