তৃণমূলে বড় ধাক্কা! এনসিপিআই-তে যোগ দিতে লোকসভার অধ্যক্ষের দ্বারস্থ ২০ সাংসদ, এনডিএ-কে সমর্থনের ইঙ্গিত
পশ্চিমবঙ্গের তৃণমূল বিদ্রোহীরা যোগ দিচ্ছেন ত্রিপুরার NCPI-তে! জাতীয় রাজনীতিতে নতুন জল্পনার জন্ম দিল তৃণমূল কংগ্রেসের একাংশের সাংসদদের সিদ্ধান্ত। দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে প্রায় ২০ জন সাংসদ ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি (এনসিপিআই)-এর সঙ্গে একীভূত হওয়ার উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে তাঁরা লোকসভার অধ্যক্ষের কাছেও আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছেন। রাজনৈতিক সূত্রে খবর, দিল্লিতে এক গুরুত্বপূর্ণ…