PRIME 24 TRIPURA

সত্যের পাশে, সবার আগে

কোয়েম্বাটুরে কন্যাশিশু নির্যাতন-খুন কাণ্ডে তিন আইপিএস অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী C. Joseph Vijay

কোয়েম্বাটুরে কন্যাশিশু নির্যাতন ও খুনের ঘটনায় বিতর্কিত আচরণের অভিযোগে তিন আইপিএস অফিসারকে সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী C. Joseph Vijay।

তামিলনাড়ুর কোয়েম্বাটুর জেলার সুলুর এলাকায় ১০ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে বড় প্রশাসনিক পদক্ষেপ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী C. Joseph Vijay এই ঘটনায় বিতর্কিত আচরণের অভিযোগে তিনজন আইপিএস অফিসারকে সাময়িক বরখাস্ত করেছেন বলে সূত্রের খবর।অভিযোগ, ঘটনাটি নিয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের আচরণ ছিল অত্যন্ত অসংবেদনশীল। প্রেস কনফারেন্স চলাকালীন তাঁদের হাসিখুশি ও স্বাভাবিক আচরণের ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন মহল পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে।

সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠার পর বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখে রাজ্য সরকার। এরপরই মুখ্যমন্ত্রীর নির্দেশে অভিযুক্ত তিন আইপিএস অফিসারকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গিয়েছে।এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের সংবেদনশীলতা ও দায়িত্ববোধ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। পাশাপাশি নিহত কন্যাশিশুর পরিবারের জন্য দ্রুত বিচার ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ।