রাশিয়ার Su-35 যুদ্ধবিমান ব্রিটিশ RAF Rivet Joint নজরদারি বিমানের খুব কাছাকাছি চলে আসার মুহূর্ত। Source/Credit: The Standard (UK)
কৃষ্ণ সাগরের (Black Sea) আন্তর্জাতিক আকাশসীমায় ফের উত্তেজনা তৈরি হয়েছে ব্রিটেন ও রাশিয়ার মধ্যে। সম্প্রতি প্রকাশ্যে আসা এক ভিডিওতে দেখা গেছে, রাশিয়ার Su-35 ও Su-27 যুদ্ধবিমান অত্যন্ত বিপজ্জনকভাবে ব্রিটিশ RAF-এর একটি Rivet Joint গোয়েন্দা বিমানের খুব কাছ দিয়ে উড়ে যাচ্ছে।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় (MoD)-এর দাবি, ঘটনাটি ঘটে ২০২৬ সালের এপ্রিল মাসে। আর ভিডিও ও ঘটনার বিস্তারিত প্রকাশ্যে আনা হয় ২০ মে ২০২৬-এ।
MoD-এর বক্তব্য অনুযায়ী, একটি রুশ Su-35 যুদ্ধবিমান এতটাই কাছাকাছি চলে আসে যে RAF বিমানের জরুরি নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় হয়ে যায় এবং নিরাপত্তার কারণে সাময়িকভাবে অটোপাইলট সিস্টেমও বন্ধ হয়ে পড়ে। পাশাপাশি একটি Su-27 যুদ্ধবিমান ব্রিটিশ বিমানের নাকের মাত্র ছয় মিটার দূর দিয়ে উড়ে যায় এবং একাধিকবার সামনে দিয়ে বিপজ্জনকভাবে পাস করে।

ব্রিটেনের দাবি, ২০২২ সালে কৃষ্ণ সাগরের আকাশে ব্রিটিশ বিমানের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনার পর এটিই সবচেয়ে ঝুঁকিপূর্ণ রুশ সামরিক পদক্ষেপ।
ভিডিও প্রকাশ্যে আসার পর আন্তর্জাতিক নিরাপত্তা, আকাশসীমায় সামরিক তৎপরতা এবং রাশিয়া-পশ্চিমা বিশ্বের সম্পর্ক নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
Source/Credit: The Standard (UK)
